ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারে স্বীকৃতি হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হলেন এই ব্যাটসম্যান।
২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।
আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাইপর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা বাংলাদেশের সোবহানা।
টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সব কটিতেই জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল জায়গা করে নেয় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে।
গতকাল পুরুষ ক্রিকেটারদের মাসসেরা খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল।
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তনাকে নিয়েই &lsq...
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একিবারে খাদের কিনারায় ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গ...
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অঙ্গনে আবারও তীব্র সমালোচনার মুখে প...
স্পোর্টস ডেস্ক : বিশ্বের মহাতারকাদের তালিকা করলে উপরের দিকেই থাকবে আর্জে...

মন্তব্য (০)