• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান: তেল আবিব

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‎ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে এগিয়ে আসতে শনাক্ত করা হয়েছে। এর পরপরই দেশের কয়েকটি অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

‎এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন অনুযায়ী হামলা চালাতে সক্রিয় রয়েছে।’

‎বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থানসহ সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

‎ইসরাইলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

‎বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo