• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরাইলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরাইল ছাড়ার প্রস্তুতি নিতে হবে।

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

এর আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জানান, যারা দেশ ছাড়তে চান তারা যেন দ্রুত তা করেন। স্টাফদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, যে কোনো দেশের ফ্লাইট পাওয়া গেলে সেটির টিকিট কেটে আগে ইসরাইল ত্যাগ করতে হবে, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা যাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে। এমনকি দেশটির তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, নতুন কোনো চুক্তি হলে তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবেই অনড় রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (০)





image

এখনো অক্ষত ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, কার্যকর ড্রো...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী...

image

ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী, চলছে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান...

image

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা, ...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ...

image

‎ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্ব...

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্...

image

চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারি: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্য...

  • company_logo