• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানে সামরিক হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া চার শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘অভিযানে’ ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর মতে, এই ‘অভিযানে’ আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এসব খবর প্রকাশ করা হলেও সংবাদমাধ্যমটি তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় ‘অভিযান’ শেষ করা হয়।

আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে বন্দি করেছে। ‘অভিযান’ চলাকালীন পাকিস্তানের দুটি ্ সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করেছে। সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

আফগান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo