• লিড নিউজ
  • জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফশিল ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।

ইসি সচিব জানান, দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দুই আসনে গণভোট প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট হয়েছে। আর শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। কারণ গণভোটের যে পার্থক্য রয়েছে, তাতে আরেকটিতে গণভোট না হলেও অসুবিধা নেই।

ঘোষিত তফশিল অনুযায়ী, এ দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।

মন্তব্য (০)





image

‎মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া ...

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ...

image

‎বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূ...

image

‎শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বল...

image

‎আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

image

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন...

  • company_logo