• লিড নিউজ
  • জাতীয়

‎সময় মেনে অফিসে আসা-যাওয়ায় সরকারের ‘কড়াকড়ি’ নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

‎আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়।

‎স্মারকে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

‎এ অবস্থায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের অধীনস্থ দপ্তর-সংস্থাকে বিষয়টি বাস্তবায়নে নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।

‎স্মারকে আরও উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত স্মারকটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো

হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎সময় মেনে অফিসে আসা-যাওয়ায় সরকারের ‘কড়াকড়ি’ নির্দেশ

‎নিউজ ডেস্কঃ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-...

image

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০...

নিউজ ডেস্কঃ আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শ...

image

‎প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প...

নিউজ ডেস্কঃ বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ...

image

‎শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

নিউজ ডেস্কঃ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আজ থেকে তফসিল জম...

image

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কু...

নিউজ ডেস্কঃ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তাসহ...

  • company_logo