• লিড নিউজ
  • জাতীয়

‎সময় মেনে অফিসে আসা-যাওয়ায় সরকারের ‘কড়াকড়ি’ নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।

‎আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়।

‎স্মারকে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

‎এ অবস্থায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের অধীনস্থ দপ্তর-সংস্থাকে বিষয়টি বাস্তবায়নে নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।

‎স্মারকে আরও উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত স্মারকটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo