• আন্তর্জাতিক

মেক্সিকোয় মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহতের পর দেশজুড়ে জরুরি অবস্থা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা ওরফে ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) গুয়াদালাজারা শহরের অদূরে এক অভিযানে ৫৯ বছর বয়সী এই কুখ্যাত অপরাধী নিহত হন। এর জের ধরে মেক্সিকোর বিভিন্ন রাজ্যে কার্টেল সদস্যদের পক্ষ থেকে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সরকার দেশজুড়ে ১০ হাজার সেনা মোতায়েন করেছে।

এল মেনচো ছিলেন মেক্সিকোর অন্যতম হিংস্র অপরাধী সংগঠন ‘জলিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কার্টেল সদস্যরা সড়ক অবরোধ করে অসংখ্য গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাংক, পেট্রোল পাম্প ও দোকানে হামলা চালায়। 

রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন ন্যাশনাল গার্ড অফিসারসহ অন্তত ৭৪ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি ঘটায় গুয়াদালাজারাসহ বেশ কিছু বড় শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম দাবি করেছেন যে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু বাস্তব চিত্র এখনো থমথমে। গুয়াদালাজারাতেই প্রায় ২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এই কুখ্যাত মাদক সম্রাটকে ধরতে তারা মেক্সিকোকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে, তবে প্রেসিডেন্ট শেইনবাম জোর দিয়ে বলেছেন, পুরো অপারেশনটি মেক্সিকান বাহিনী এককভাবে পরিচালনা করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এল মেনচোর মৃত্যুর পর কার্টেলটির মধ্যে উত্তরাধিকার নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকায় নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে। এর ফলে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও এলাকা দখলের লড়াই মেক্সিকোকে আরও ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo