• লিড নিউজ
  • জাতীয়

‎অতীতের নেতিবাচক ধারণা বদলে ভূমি মন্ত্রণালয়কে ঘুষ-দুর্নীতিমুক্ত করা হবে: ভূমিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

‎আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমিভবনে ভূমিসেবা কলসেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন করে এসব কথা জানান তিনি।

‎ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমিসেবাকে আরও জনবান্ধন করা হবে। এ মন্ত্রণালয়ে কাজ করা চ্যালেঞ্জ, তবে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

‎এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এ মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। এখন থেকে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্সে থাকবে। কোন বাট ইফ থাকবে না।’

‎এছাড়া বিদ্যমান সেবা সম্পর্কে নাগরিকরা অনেকেই জানেন না উল্লেখ করে এর প্রচার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ভূমি প্রতিমন্ত্রী।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo