ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে রেকর্ড ২৫৪/৬ রান করেছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্যারিবীয়রা আজ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে।
এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা রেকর্ড ২৬০/৬ রান করেছিল। সেই রেকর্ড ১৯ বছর পরও অক্ষত আছে।
সোমবার ভারতের মুম্বাবাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করে ওয়েষ্ট ইন্ডিজ।
ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং এবং অধিনায়ক শাই হোপ ৯ ও ১৪ রানে ফেরার পর। ব্যাটিংয়ে ঝর তুলেন সিমরন হিতমায়ার ও রোভম্যান পাওয়েল। এই দুই তারকার ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।
দলের হয়ে সিমরন হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ৮০তম টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের স্কোর।
৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরেফানি রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।
স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজে অংশ ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের গ্রুপে লড়াই জমে উঠেছ...
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইটের গুরুত্বপূ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়। নিজেদের ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধ...

মন্তব্য (০)