• লিড নিউজ
  • জাতীয়

দুই দেশের সমৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি তার এ ফেসবুক পোস্টে উল্লেখ করেন। তিনি লিখেছেন, দুই দেশের সমৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরুতে প্রতিমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এ মা‌র্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো বৈঠক হয়েছে।’

‎সাক্ষাৎ শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে মা‌র্কিন রাষ্ট্রদূত তার এক্স হ্যান্ডেলে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের ছ‌বি পো‌স্ট করেন।

‎রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার সেই পোস্টে লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’

‎মা‌র্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রী‌ ও প্রতিমন্ত্রীর আলোচনার বিষয়ে এখ‌নো কিছুই জানা যায়নি। তবে কূটনৈ‌তিক সূত্রগুলোর ধারণা, তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করে থাকতে পারেন।

মন্তব্য (০)





image

‎মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া ...

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ...

image

‎বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূ...

image

‎শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বল...

image

‎আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

image

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন...

  • company_logo