ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এসময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।
এরপর কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনি ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একইসাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ গড়তে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম।
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...
নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

মন্তব্য (০)