ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। স্বল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে সরকার।’
তিনি আরো জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ তাদের দলীয় কার্যালয় খোলার ঘটনা আইনিভাবেই দেখা হবে।
নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প...
নিউজ ডেস্কঃ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদ...

মন্তব্য (০)