ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়- রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।
নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প...
নিউজ ডেস্কঃ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদ...

মন্তব্য (০)