• লিড নিউজ
  • জাতীয়

ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দাবি শিক্ষকদের, যা বললেন শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগেই বোনাস শতভাগ দেওয়াসহ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ১৩ দাবি জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সেলিম ভূইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) আমাদের কেবিনেট মিটিং ছিল। মিটিংয়ের ৯০ শতাংশ সময় তিনি শিক্ষার ব্যাপারে দিয়েছেন।

 তিনি আরও বলেন, দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না শিক্ষকদের। এগুলো নিয়ে আমরা কাজ করব।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo