• লিড নিউজ
  • জাতীয়

‎২৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ড. ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন ২৮ ফেব্রুয়ারি। জানা গেছে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন।

‎এদিকে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে, প্রায় ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন তিনি।
‎
‎ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।
‎
‎সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
‎
‎সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‎সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা ...

১

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ...

image

‎বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প...

image

‎জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিন...

৩

‎নিউজ ডেস্কঃ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (...

image

‎বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প...

৪

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদ...

image

‎জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৫

‎নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এ...

  • company_logo