• লিড নিউজ
  • জাতীয়

‎আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

‎রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে এদিন ছিল তার প্রথম অফিস। 

‎সাংবাদিকরা এ সময় তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।

‎তিনি বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র মন্ত্রণালয়ে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

‎সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সব কিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি।

‎সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ, এটা আগে রিভিউ করি; তারপরে সিদ্ধান্ত। আমি প্রেস ফ্রেন্ডলি; সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন।

‎এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যে সংকট: চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্ল...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট ত...

image

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রে...

image

১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ট...

image

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থম...

নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাব...

image

‎অধ্যাদেশ বাতিল ও স্থগিতের সুপারিশে টিআইবির ক্ষোভ ও হতাশা

নিউজ ডেস্কঃ বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত দুটি অধ্যাদেশ ব...

  • company_logo