• লিড নিউজ
  • জাতীয়

‎সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় সংসদের ওপর। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান থাকবে নাকি বাদ যাবে তা মূলত সংসদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

‎মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এই বিল বা অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়, তবে সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে পরিস্থিতি ভিন্ন হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।

‎এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এ প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে; নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন শেষ করবে বলে জানান তিনি।

‎একই সঙ্গে স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার।

মন্তব্য (০)





image

‎মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো ঐক্যবদ্ধ থাক...

image

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়...

image

‎সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ...

image

ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ড, সংসদে আইন পাস

নিউজ ডেস্কঃ সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অ...

image

‎মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া ...

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ...

  • company_logo