• শিক্ষা

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।
কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় তারা বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন এই পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হবে। সম্পূর্ণ সেচ্ছাশ্রমে পাঠদান করাবেন সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ। তারেক রহমানের বাংলাদেশে কেউ যেন পিছিয়ে না থাকে সেই লক্ষ্য নিয়েই তারা প্রাথমিকভাবে স্বল্প পরিসরে এই যাত্রা শুরু করলেও আগামীতে শিশু অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সুশিক্ষা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার জন্য ভাষা শহীদরা তাদের জীবন আত্মত্যাগ করেছেন। নতুন প্রজন্ম যেন বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং সেই চেতনা ধারণ করে নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন তারা। ইতিবাচক এই উদ্যোগে সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যারা ছাত্রদলের এই শীর্ষ দুই নেতা।
পাঠশালা উদ্বোধনকালে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরী...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

প্রাথমিকেও অনলাইন ক্লাস নিয়ে আলোচনা, অফলাইনে পাঠদানের পরা...

নিউজ ডেস্ক : বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের মহানগর এলাকার সর...

image

‎স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সর...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলা...

image

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর...

image

লম্বা ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ...

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে ...

  • company_logo