• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না।

‎আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

‎তিনি বলেন, ‘শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে।’

‎এসময় সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেয়া হবে না।

‎এছাড়া তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য (০)





image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

  • company_logo