ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার ‘রবিনসন’কে উদ্ধার করা হয়েছে। তবে, আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই।
বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না।
এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলেও ধারণা তাদের।
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

মন্তব্য (০)