• আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সায়াদ-৩জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

‎পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ার সময় আইআরজিসির নৌবাহিনী প্রথমবারের মতো এ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী শনিবার শহীদ সায়াদ শিরাজি জাহাজ থেকে ভূমিভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।

‎সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটি উল্লম্বভা উৎক্ষেপণ ক্ষমতা সম্পন্ন এবং এর পাল্লা ১৫০ কিলোমিটার (৯৩ মাইল)। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা শহীদ সোলেইমানি ক্লাসের সামরিক জাহাজের জন্য একটি আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সুরক্ষা স্থাপন করতে সক্ষম।

‎২০১৬ সালের ২৮ ডিসেম্বর ইরান প্রথমবারের মতো দূরপাল্লার ভূমিভিত্তিক সায়াদ-৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ভূমিভিত্তিক সংস্করণটির পাল্লা ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ৬ মিটার এবং ওজন ৯০০ কেজি। হরমুজ প্রণালিতে ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়াটি শেষ হয়েছে।

‎পারমাণবিক চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

‎এ অবস্থায় ওয়াশিংটনের কূটনৈতিক চাপ আর সামরিক তৎপরতার মুখে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

‎রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo