ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আফগান সীমান্তে জঙ্গিদের অন্তত ৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও আইএস এর আঞ্চলিক শাখা আইএসকেপি'র ঘাঁটিগুলোতে বিমান হামলা চালানোর কথা জানায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ পোস্ট করা বিবৃতিতে দাবি করা হয়, ঘাঁটিগুলোকে লুকানোর আস্তানা হিসেবে ব্যবহার করছিলো জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। সম্প্রতি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক আত্মঘাতী বোমা হামলার জবাবে সীমান্তে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইসলামাবাদ। বিশেষত, চলতি মাসে ইসলামাবাদের শিয়া মসজিদ ও বান্নু এলাকায় হওয়া আত্মঘাতী হামলার জেরে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদে সাম্প্রতিক হামলা ও উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলার বিষয়ে তাদের কাছে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে যে এসব হামলা আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও তত্ত্বাবধায়কদের নির্দেশে পরিচালিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান বারবার তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে, যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলা চালাতে না পারে। সেজন্য তারা কার্যকর ব্যবস্থা নেয়। তবে, কাবুল এ বিষয়ে ‘কোনো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে’।
মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান ‘সব সময়ই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করেছে’। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...
নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...
নিউজ ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ...
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...

মন্তব্য (০)