• আন্তর্জাতিক

বিশ্বের ‘সর্বোচ্চ করদাতা’ মাস্ক, জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

‎সম্প্রতি মাস্ক নিজেই জানিয়েছেন, তার জীবদ্দশায় তিনি মোট ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করবেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে এই অনন্য রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে।

‎মাস্কের সম্পদের এই আকাশচুম্বী বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে তার রকেট কোম্পানি 'স্পেসএক্স' এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান 'এক্সএআই'-এর মধ্যকার সাম্প্রতিক একীভূতকরণ। এই চুক্তির ফলে নতুন গঠিত কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলার। এই মার্জারের প্রভাবে মাত্র একদিনেই মাস্কের ব্যক্তিগত সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়।

‎সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিওর প্রতিক্রিয়ায় মাস্ক তার কর প্রদানের বিষয়টি সামনে আনেন। তিনি কৌতুক করে বলেন, তিনি ইতিমধ্যেই ১০ বিলিয়ন ডলারের বেশি কর দিয়েছেন এবং এর জন্য অন্তত একটি ছোট ট্রফি তার প্রাপ্য ছিল।

‎বর্তমানে ৮৫২ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক বিশ্বের প্রথম 'ট্রিলিয়নেয়ার' বা লাখো-কোটিপতি হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার পরবর্তী প্রতিদ্বন্দ্বীরা যেখানে ১০০ থেকে ২৫০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছেন, সেখানে মাস্কের সম্পদ তাদের তুলনায় কয়েক গুণ বেশি। এছাড়া টেসলা থেকে প্রাপ্ত নতুন সুযোগ-সুবিধা এবং শেয়ারের লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী ১০ বছরে তার সম্পদ আরও বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo