ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোকে তাদের লক্ষ্যবস্তু তালিকায় রেখেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইঙ্গিত দেওয়ার পর, দেশটির প্রধান পর্যটন কেন্দ্র এবং উচ্চ-নিরাপত্তা অঞ্চল, লাল কেল্লাসহ সম্ভাব্য বিস্ফোরণের এলাকাগুলোতে নিরাপত্তা সতর্কতার জারি করেছে দিল্লি প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমস জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী হুমকির ইঙ্গিত পাওয়ার পর দিল্লির গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে, বিশেষকরে, লাল কেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, চাঁদনী চক এলাকার একটি মন্দির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও সংবেদনশীল ধর্মীয় স্থান এবং জনাকীর্ণ জনসমাগমস্থলের স্থান লক্ষ্যবস্তু হতে পারে।
পূর্বপ্রস্তুতি হিসেবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের ইউনিটগুলো নিবিড় সমন্বয় বজায় রাখছে এবং সিসিটিভি পর্যবেক্ষণ, যানবাহন তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত কর্মী মোতায়েনের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি, পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রচেষ্টার সাথে এই কথিত পরিকল্পনার যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

মন্তব্য (০)