• তথ্য ও প্রযুক্তি

বড় বিভ্রাটে ইউটিউব

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। পুরো পৃথিবী থেকে কয়েক লাখ ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। সেটি আংশিকভাবে ঠিক করা হয়েছে।

এক্স পোস্টে ইউটিউব জানিয়েছে, আপনি যদি এখন ইউটিউবে প্রবেশ করতে সমস্যায় পড়েন, তাহলে আপনি একা নন—আমাদের টিম বিষয়টি খতিয়ে দেখছে। 

পরবর্তীতে হেল্প পেজে সংস্থাটি জানায়, আমাদের রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যার কারণে ইউটিউবের বিভিন্ন অংশে (হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডসসহ) ভিডিও প্রদর্শিত হচ্ছিল না।

তবে সমস্যাগুলো পুরোপুরি ঠিক করা সম্ভব হয়নি। সংস্থাটির বরাতে এএফপি জানিয়েছে, হোমপেজ এখন স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি সমাধানের জন্য আরও সময় দরকার ইউটিউবের।

সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ৩ লাখের বেশি ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেছেন। যদিও বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ রিপোর্টের সংখ্যা কমতে শুরু করে।

বিভ্রাটের চরম সময়ে ইউটিউবের হোমপেজে প্রবেশ করলে দর্শনার্থীরা পরে আবার আসার বার্তা দেখতে পান। গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতি মাসে ২৫০ কোটিরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটি ব্যবহার করেন।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo