• লিড নিউজ
  • জাতীয়

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। ফলে আগামী ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো স্টেশনগুলো।

 

‎আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি/ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ২৬ মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখতে হবে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যে তিন ঘণ্টা বন্ধ ছিলো, তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো। অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

‎এছাড়া, ঈদপরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo