• লিড নিউজ
  • খেলাধুলা

ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন পানি, পয়ঃনিষ্কাশন, সড়ক, বিদ্যুৎ এবং খাদ্য যথাযথভাবে পূরণ হচ্ছে না। এরই মধ্যে গাজায় একটি নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই প্রতিশ্রুতি এসেছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে, যেখানে ৯টি দেশ গাজার পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে এবং আরও ৫টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।

বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা নির্মাণ করা যথেষ্ট নয়, বরং আমাদের মানুষের আবেগ, আশা এবং আস্থাও পুনর্গঠন করতে হবে। ফুটবল নিয়ে আমি কাজ করব। ফুটবল বা সকার, যা পৃথিবীর সর্বজনীন ভাষা, এটি আশা, আনন্দ, সুখ এবং একত্রিত হওয়ার প্রতীক।’

ফিফা ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষম একটি নতুন স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে এবং ১৫ মিলিয়ন ডলারে একটি ফিফা একাডেমি গড়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ৫০টি মিনি পিচ (টার্ফ) নির্মাণে ২৫ লাখ ডলার এবং ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে ১০ লাখ ডলার ব্যয় করবে।

গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই, তবে গাজা ও পশ্চিম তীর মিলিয়ে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিন জাতীয় ফুটবল দল রয়েছে, যা ১৯৯৮ সাল থেকে ফিফার স্বীকৃত। তবে তারা কখনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo