ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয় গত রোববার (১৫ ফেব্রুয়ারি)। ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অবশেষে বাসায় ফিরেছেন তিনি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।
এদিকে তানিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টি নিজের অসুস্থতার খবরটি প্রকাশ করেন। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় তার সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায়।
বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের তারকারা কোনো অনুষ্ঠানে মঞ্চে উঠে...
বিনোদন ডেস্ক : ফের গ্রেফতার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশর...
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি নতুন চরিত্রে নিজেকে তুলে...
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দি...

মন্তব্য (০)