ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এত বছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা -কর্মচারী এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি...
নিউজ ডেস্কঃ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান...
নিউজ ডেস্কঃ জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্ম...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানব...
নিউজ ডেস্কঃ খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূল...

মন্তব্য (০)