• তথ্য ও প্রযুক্তি

ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে। খুব শিগগিরই ওয়েব ব্রাউজার থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে—এমন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, নতুন এ কলিং সুবিধা বর্তমানে সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এতদিন হোয়াটসঅ্যাপের কল ফিচার কেবল মোবাইল অ্যাপ বা ডেস্কটপ সফটওয়্যারে সীমাবদ্ধ ছিল। তবে নতুন আপডেট কার্যকর হলে অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে কল করা যাবে।

বর্তমানে ফিচারটি এক-টু-এক চ্যাটে কাজ করছে। গ্রুপ কলিং এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। যেসব ব্যবহারকারী ইতোমধ্যে আপডেট পেয়েছেন, তারা ব্যক্তিগত চ্যাট খুলে কল আইকনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারছেন।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম প্রায় এক বছর ধরে ওয়েব কলিং সুবিধা উন্নত করার কাজ করছে। লক্ষ্য হচ্ছে ডেস্কটপ অ্যাপের মতোই মসৃণ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করা।

নিরাপত্তার ক্ষেত্রেও আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। কলগুলো সুরক্ষিত রাখতে সিগনালের এনক্রিপশন প্রোটোকল ব্যবহৃত হবে, ফলে ব্যবহারকারীর কথোপকথন বা ভিডিও তথ্য মেটা কিংবা তৃতীয় পক্ষ কেউই দেখতে পারবে না।

ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং সুবিধাও যুক্ত হচ্ছে। এতে অনলাইন মিটিং, টিমওয়ার্ক কিংবা দূর থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আরও সহজ হবে। ফলে ওয়েব সংস্করণটি শুধু চ্যাটিং নয়, পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের পথে এগোচ্ছে।

বর্তমানে ফিচারটি সীমিত পর্যায়ে থাকলেও ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে। ভবিষ্যতে ওয়েব ভার্সনে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল, কল লিঙ্ক তৈরি এবং নির্ধারিত সময়ের কল শিডিউল করার সুবিধাও যুক্ত হতে পারে।

এ ছাড়া আরেকটি নতুন ফিচার ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস শেয়ারিং নিয়েও কাজ চলছে। অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে পরীক্ষাধীন এ সুবিধা ইন্সট্রাগ্রাম-এর ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনের মতো কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু পরিচিতিকে বেছে নিয়ে আলাদা স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

মন্তব্য (০)





image

হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে স্মার্টফোন আর শুধু কথা বলা বা ব...

image

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক : অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর আয় মূলত বিজ্ঞাপননির্ভর। তাই ব...

image

দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নত...

image

ফেসবুক প্রোফাইলের ছবিতে যেভাবে অ্যানিমেশন যুক্ত করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটা প্লাটফর্মস–এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্ত...

image

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বে...

  • company_logo