ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কারণে ভারত যদি বাংলাদেশে খেলতে না আসে তাহলে দেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যাবে বলে মনে করেন সৈয়দ আশরাফুল হক।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী (সিইও) সম্প্রতি ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রীড়া উপদেষ্টার কথায় সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল; তা ঠিক হয়নি। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি বলে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনো ভাবেই যুক্তি সঙ্গত হয়নি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ভারত যদি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যাবে। বর্তমান সরকারের দায়িত্ব, ভারতকে রাজি করিয়ে খেলতে নিয়ে আসা। আশা করছি সেই দৃশ্যই দেখতে পাব।’
সৈয়দ আশরাফ দাবি করেন বাংলাদেশ দলকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কে দিয়ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসনি নকভি। তিনি বলেন, ‘ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান মহসিন নকভির কথায় বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নকভিও ওঁকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিল। শেষ পর্যন্ত কী হল? দিন শেষে কে জিতল?’
মোস্তাফিজ ইস্যুর কারণেই পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ খেলতে চায়নি। পরে অবশ্য এই সমস্যার সমাধান হয়। ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়। যদিও সেই ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান ক্রিকেট দল।
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ...
নিউজ ডেস্কঃ সম্প্রতি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়...
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে চলমান টি...
স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে...
স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশ পরবর্...

মন্তব্য (০)