• লিড নিউজ
  • খেলাধুলা

সেঞ্চুরির পর ফিফটি, রেকর্ড নিশাঙ্কার

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন পাথুম নিশাঙ্কা। আসরের শুরুতে পরপর দুই ম্যাচে নিজের স্বভাবসূলভ খেলা উপহার দিতে ব্যর্থ হন শ্রীলংকান এই ওপেনার। আয়ারল্যান্ড এবং ওমানের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ২৪ ও ১৩ রানে ফেরেন তিনি। 

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে খেলা নিশ্চিত করার কঠিন সমীকরণের ম্যাচে সেঞ্চুরি করেন নিশাঙ্কা। সেই ম্যাচে ১৮২ রানের টার্গেট তাড়ায় ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাথুম নিশাঙ্কা। তিনি ৫২ বলে ১০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে দল হেরে গেলেও দরুণ পারফরম্যান্স করেছেন নিশাঙ্কা। তিনি ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানের ইনিংস খেলেছেন।

এই ইনিংস খেলার পথেই শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন নিশাঙ্কা। তিনি ৮৮ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি আর ১৯টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে ২ হাজার ৬৩৬ রান করেছেন।

১০৪ ম্যাচ খেলে ২০টি ফিফটির সাহায্যে ২ হাজার ৬০৭ রান করে দ্বিতীয় পজিশনে আছেন কুশাল মেন্ডিস। ৯৫ ম্যাচ খেলে ২৩৩৫ রান করে তৃতীয় পজিশনে আছেন আরেক লংকান তারকা কুশাল পেরেরা। 

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo