• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, সেটা হতে দেওয়া হবে না বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রাণালয়ে আর কোন দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে। বন্ধ করা হবে বদলি বাণিজ্য।

‎তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। হাফেজ কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

‎এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা হবে না; শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ার কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন-সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা।

‎তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবে নামানো- বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায়, আর কর্মসংস্থানে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo