ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দিন পরও আঙুলে থাকা কালি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ধর্মীয় বিধান অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না—এ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগ প্রকাশ করেন বর্ষা। ছবিতে দেখা যায়, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যপক সাড়া পড়ে যায়। কেউ তাকে আশ্বস্ত করেছেন যে ভোটের কালি সাধারণত অজুতে বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিস্তারিত মতামত দিয়েছেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।’
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক...
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ...

মন্তব্য (০)