ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুকে সাবেক প্রেস সচিব লিখেছেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ অগাস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...
নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

মন্তব্য (০)