• জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে অবস্থিত শপথ কক্ষে শপথ পাঠ করান।

প্রথম ধাপে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এরপর দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র শফিকুর রহমানসহ দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ স্বতন্ত্র সংসদ সদস্যগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ তৃতীয় ধাপে নাহিদ ইসলাম, আবুল হাসনাত, আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের সিনিয়র  ইমাম কারী মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২০৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৬ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ১ জন, খেলাফত মজলিস এর ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস এর ২ জন, জাতীয় পার্টি বিজেপি এর ১ জন ও স্বতন্ত্র প্রার্থীদের ৭ জন শপথ কক্ষে শপথ গ্রহণ করেন।

শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎যে মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্য...

image

‎প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা ...

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব...

image

‎জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে...

image

নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়, কড়া ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার...

  • company_logo