• আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পবিত্র রমজান শুরু বৃহস্পতিবার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার মুসলমানরা আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করবেন। আজ রাতে এ ঘোষণা দেন রক্ষক রাজার সিলমোহরধারী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ঘোষণায় তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখার উদ্যোগের পর রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বছর রোজা শুরুর তারিখ নির্ধারণে ধর্মীয় কর্মকর্তারা দেশজুড়ে ২৯টি স্থানে সমবেত হয়ে চাঁদ দেখার চেষ্টা করেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান রাজা সুলতা ইব্রাহীমের ডিক্রির মাধ্যমে সকল রাজ্যের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মালয় শাসকদের সম্মতি গ্রহণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার পবিত্র মাস রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছেন।

মন্তব্য (০)





image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

১

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

২

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

image

স্থানীয় নির্বাচনের আগে চীনের অপপ্রচার বৃদ্ধি নিয়ে তাইওয...

৫

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম নয় মাসে তাইওয়ানকে লক্ষ্য...

  • company_logo