ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। আজ মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
এর আগে আজ বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্কঃ টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য ...
নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থে...
নিজস্ব প্রতিবেদকঃ আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আই...
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

মন্তব্য (০)