• আন্তর্জাতিক

কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে ‘নাটক’, পরিবারের অনাস্থা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে দেশটির সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 

ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে সরকারি মেডিকেল বোর্ড যে দাবি করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার বোন আলিমা খান।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই দাবিকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।

গত সপ্তাহে আদালতের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইমরান খান তার এক চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দুই সদস্যের একটি সরকারি মেডিকেল বোর্ড রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে। বোর্ডের রিপোর্টে দাবি করা হয়, চিকিৎসার ফলে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে এখন ৬/৯ এ দাঁড়িয়েছে (অর্থাৎ সাধারণ মানুষ ৯ মিটার দূর থেকে যা দেখে, তিনি তা ৬ মিটার দূর থেকে দেখতে পাচ্ছেন)। 

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. আসিম ইউসুফ জানিয়েছেন, সরকারি চিকিৎসকরা তাকে উন্নতির কথা বললেও তিনি নিজে ইমরান খানকে দেখার সুযোগ না পাওয়ায় এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারছেন না।

ইমরান খানের পরিবার ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই মেডিকেল রিপোর্টের ওপর আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আলিমা খান অভিযোগ করেছেন, স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরানের ব্যক্তিগত চিকিৎসক বা পরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। 

তিনি বলেন, এটি কেবল অবহেলা নয়, বরং একটি সুপরিকল্পিত অপরাধ। পরিবারের পক্ষ থেকে ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

এদিকে পিটিআই নেতারা অভিযোগ করেছেন যে সরকার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে লুকোচুরি করছে। দলের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা জানান, চিকিৎসকরা দাবি করেছেন ইমরান এখন দেয়ালের ঘড়ি দেখতে পাচ্ছেন, যা আগে পারতেন না। 

কিন্তু আলিমা খান পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি পরিস্থিতি সত্যিই ভালো হয় তবে কেন পরিবার ও ব্যক্তিগত ডাক্তারকে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না? অন্যদিকে পাকিস্তান সরকার ও আইনমন্ত্রী আজম নাজির তারার দাবি করেছেন, যথাযথ স্বচ্ছতা বজায় রেখেই চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এই চিকিৎসা সংক্রান্ত অচলাবস্থার মধ্যেই পিটিআই সমর্থকরা পার্লামেন্টের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন। আলিমা খান জানিয়েছেন, তিনি আজ আদিয়ালা কারাগারের সামনে সংবাদ সম্মেলন করবেন। 

একই সঙ্গে তিনি জানান, লন্ডনে অবস্থানরত ইমরান খানের দুই ছেলের ভিসার আবেদনও ঝুলে আছে, যা তাদের বাবার সঙ্গে দেখা করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা।

 

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo