• লিড নিউজ
  • জাতীয়

সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি।

‎তিনি বলেন, একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরিতে আমরা এসেছিলাম। এ মন্ত্রণালয় দুটোর যে দুর্বল দিকগুলো ছিল তা সংস্কারের জন্য এই ১৬ মাস নিষ্ঠার সাথে কাজ করেছি।

‎আজ অন্তর্বর্তী সরকারের সময়কালে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম ও অর্জন বিষয়ে নারী ও শিশু মন্ত্রণালয় আয়োজিত বিদায়ি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে ‘পাশে আছে’ প্রকল্পের মাধ্যমে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত সর্বক্ষণিক সেবা, স্বাস্থ্য, আইনি সহায়তা, কাউন্সেলিং ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। জুলাই কন্যাদের শনাক্তকরণ ও সংখ্যা নিরূপণ, তাদের জীবনের গল্প সংরক্ষণ এবং পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে নির্ভরযোগ্য একমাত্র ও বৈজ্ঞানিক গবেষণা ও ডাটাবেজ তৈরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎তিনি বলেন, বর্তমান বাস্তবতার আলোকে জেন্ডার সমতা বাংলাদেশের টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে বিদ্যমান কাঠামো রূপান্তর করে জেন্ডার সমতা উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করার কার্যক্রম অনুমোদন করা হয়েছে।

‎শারমীন এস মুরশিদ বলেন, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ আইনি কাঠামো, কর্মপরিধি প্রদান করা হয়েছে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা পরিবারের নারী ও শিশুর অধিকার মর্যাদা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তব প্রতিফলন করা হয়েছে।

‎এ মন্ত্রণালয়ের যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে গেলাম, তা ভবিষ্যতে যে নতুন সরকার আসবেন তারা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটোর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সুনাম অক্ষুণ্ন রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিদায়ি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

নিউজ ডেস্কঃ তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হ...

image

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আই...

image

২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি...

নিউজ ডেস্কঃ রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ...

image

‎নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহন অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদ...

image

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা বেতনসহ যেসব সুব...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জ...

  • company_logo