• লিড নিউজ
  • খেলাধুলা

উড়ন্ত শুরুর পরও ব্যাটিং ধস, জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছিল অস্ট্রেলিয়া। দারুণ শুরুর পরও মাঝ পথে খেই হারিয়ে ফেলে সাবেক চ্যাম্পিয়নরা।

যে কারণে দুইশতাধিক রান সংগ্রহের সম্ভাবনা জাগানো অস্ট্রেলিয়া; শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে পারেনি প্রত্যাশিত রান করতে। শেষ পর্যন্ত দুই ওপেনারে কল্যাণে ১৮১ রানে অলআউট হয় অসিরা।

জয়ের জন্য শ্রীলংকার প্রয়োজন ১২০ বলে ১৮২ রান। টার্গেট তাড়া করে জয় পেলে সরসারি সুপার এইটে চলে যাবে লংকানরা।

এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গরুত্বপূর্ণ। তার কারণ সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে বিপদে আছে সাবেক চ্যাম্পিয়নরা।

আজ কোনো কারণে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে এবং পরের ম্যাচে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে; সুপার এইটের আগেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।

সেই দিক থেকে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে শ্রীলংকা আজ জয় পেলেই সরাসরি সুপার এইটে চলে যাবে। তার কারণ প্রথম দুই ম্যাচে তারা আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে জয় পেয়েছে।

শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৮.২ ওভার তথা ৫০ বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১০৪ রান। দলের এমন অবস্থা দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে। 

এরপর দারুণভাবে খেলায় ফেরে শ্রীলংকা। একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেয় লংকানরা। 

১৫ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫১ রান। তখনো মনে হয়েছিল স্কোর দুইশ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালানের পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ বলে ৬ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার ট্রাভিস হেড। আরেক ওপেনার মিচেল মার্শ করেন ২৭ বলে ৫৪ রান। শ্রীলংকার হয়ে দাসুন হেমন্ত ৪ ওভারে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন। ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন দুশমন্ত চামিরা।

মন্তব্য (০)





image

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের ২৯তম ম্যাচে ইতাল...

image

টি-টোয়েন্টি বিশ্বকাপ হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স...

স্পোর্টস ডেস্ক : আহত অজি পেসার জশ হ্যাজেলউড-এর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার...

image

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

নিউজ ডেস্কঃ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ভার...

image

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে রানের রেকর্ড গড়ে...

image

ভারত-পাকিস্তান মহারণ ভেস্তে দিতে পারে বৃষ্টি!

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক টানাপোড়েন আর বয়কটের নাটকীয়তা শেষেও...

  • company_logo