• লিড নিউজ
  • জাতীয়

‎বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা রেডি আছে। বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবস্থা হবে। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন তিনি।

‎প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে মায়ের স্মৃতি বিজড়িত গুলশান নাকি হেয়ার রোডের যমুনায় থকবেন তা নির্ভর করবে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। গণপূর্তের নকশা অনুযায়ী গণভবনের পাশে নতুন বাসভবন নির্মাণে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও শেষ হতে সময় লাগবে কয়েক বছর। অন্যদিকে, মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন এবং মন্ত্রীদের বাসভবনও প্রস্তুত করেছে সরকার।

‎এরইমধ্যে আজ গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবস্থা হবে। সেই সঙ্গে মন্ত্রীদের বাসভবন সম্পর্কে জানানো হয়েছে, মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা রেডি আছে।

‎দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নতুন প্রধানমন্ত্রীর আবাসন নির্ধারণে অন্তর্বর্তী সরকার আগে থেকেই সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনায় রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

image

‎বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...

image

‎আজ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...

image

‎জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্...

নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত...

  • company_logo