ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
ইসি আনোয়ারুল জানান, চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...
নিউজ ডেস্কঃ জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তার...
নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি...
নিউজ ডেস্কঃ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান...
নিউজ ডেস্কঃ জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্ম...

মন্তব্য (০)