• লিড নিউজ
  • জাতীয়

‎‘সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন’ আয়োজন করায় সংশ্লিষ্টদের উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট `সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর' পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

‎রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‎বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বলেন, আজকের বৈঠকের প্রথম এজেন্ডা ছিল সফল ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ।

‎প্রধান উপদেষ্টা নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

‎আইন উপদেষ্টা জানান, বৈঠকে উপদেষ্টারা এবারের নির্বাচন আয়োজনকে ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

‎বৈঠকে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতা অতীতের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত অর্থে নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় নিহত হয়েছেন একজন। হাতিয়ার একটি ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

‎আইন উপদেষ্টা বলেন, এ নির্বাচনে প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং ‘সুরক্ষা’ অ্যাপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দেড় ঘণ্টা ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে বডি-ওর্ন ক্যামেরা নির্বাচন ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ হবে বলে আশা প্রকাশ করা হয়।

‎বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীন ও দৃঢ় ভূমিকার প্রশংসা করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও আইআরআই নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে বলে জানানো হয়। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়।

‎এছাড়া সদ্য পদত্যাগকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের অবদানের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।

‎ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় সংসদের সাউথ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বন্ধুপ্রতিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

‎বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভাগ্যবান যে এ জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি।’ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পে...

image

‎যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষ...

নিউজ ডেস্কঃ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্...

image

‎নির্বাচনে বিএনপি ৪৯, জামায়াত ৩১ ও এনসিপি ৩.৫% ভোট পেয়েছে

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক...

image

‎রমজানের জন্য পর্যাপ্ত পণ্য মজুদ আছে: বাংলাদেশ ব্যাংকের ম...

নিউজ ডেস্কঃ নব নির্বাচিত সরকারের জন্য বড় পরীক্ষা হতে যা...

image

‎দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ...

  • company_logo