• লিড নিউজ
  • জাতীয়

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে।’

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এটা পরে জানিয়ে দেওয়া হবে। তবে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ ১৭ তারিখের মধ্যে সম্পন্ন হবে।’

মন্তব্য (০)





image

‎বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ সরকারের

১

নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...

image

‎প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন

২

‎নিউজ ডেস্কঃ জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তার...

image

২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধা...

৩

নিউজ ডেস্কঃ  তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি...

image

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গ ছাড়েননি প...

৪

নিউজ ডেস্কঃ  জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান...

image

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

৫

নিউজ ডেস্কঃ  জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্ম...

  • company_logo