• লিড নিউজ
  • জাতীয়

‎গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, ইসির চূড়ান্ত ফল ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।

‎শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ।

‎২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়ে সংসদে প্রবেশ করেছে।

‎বিএনপির নেতৃত্বাধীন জোটের আওতায় ২১২টি আসন পেয়েছে। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।

‎এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি ও জুনায়েদ সাকিরের গণসংহতি আন্দোলন প্রত্যেকটি ১টি করে আসন পেয়েছে।এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

মন্তব্য (০)





image

‎বৈষম্য দূরীকরণে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণে কাজ শুরু ...

নিউজ ডেস্কঃ বৈষম্য দূরীকরণে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীক...

image

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: ত...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

‎সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ...

নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে আয়োজ...

image

‎বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে...

image

‎প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ কর্মী নিয়োগ দেয়া হ...

নিউজ ডেস্কঃ দেশের জেলা-উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকি...

  • company_logo