• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে একটি আসনও পেল না জাতীয় পার্টি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে অংশ নিলেও ভরাডুবির মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত একটিও আসনে জয় তুলতে পারেনি। বিশেষ করে রংপুর-৩ (সদর) আসনে ফলাফল দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে, যেটিকে দীর্ঘদিন ধরে জাপার ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো।
‎
‎রংপুর শহরেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি। সেই সূত্রে এ আসনে জাপার শক্ত ভিত্তি রয়েছে বলে ধারণা করা হতো। কিন্তু এবার সেই আসনেই দলীয় চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন।
‎
‎বেসরকারি ফল অনুযায়ী, রংপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ৭৪ হাজার ১৭১ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের পান ৩৭ হাজার ৯৩৩ ভোট।
‎
‎জানা গেছে, নির্বাচনের দিন জিএম কাদের নিজে ভোটকেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউসেনপাড়া এলাকার বাসায় ছিলেন। যদিও দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন।
‎
‎এদিকে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার গাইবান্ধা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোটে বিজয়ী। ধানের শীষ প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়ে দ্বিতীয় ও জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ৩৩ হাজার ৯২৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে।

মন্তব্য (০)





image

‎বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ সরকারের

১

নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...

image

‎প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন

২

‎নিউজ ডেস্কঃ জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তার...

image

২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধা...

৩

নিউজ ডেস্কঃ  তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি...

image

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গ ছাড়েননি প...

৪

নিউজ ডেস্কঃ  জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান...

image

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

৫

নিউজ ডেস্কঃ  জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্ম...

  • company_logo