• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

‎এরপর সাংবাদিকদের সাজ্জাত আলী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল না, ৬ মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’

‎ডিএমপি কমিশনার বলেন, ‘মেজর যে প্রতিদ্বন্দ্বী দল টিভি স্ক্রলে দেখলাম তারা উভয়েই বলছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। তাই আর কোনো সমস্যা হবে না।’

‎তিনি বলেন, ‘কোনো শঙ্কা নেই। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই ফলাফল মেনে নেয়াই স্বাভাবিক।’

‎২০১৮ সালের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘২০১৮ সালে এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। এই এলাকায় ২৫ বছর বাস করি, এখন মিন্টো রোডে থাকি। তখন ভোট কেন্দ্রের গেটটা পার হয়ে যখন ভেতরে গেছি, আমাকে শোনানো হয়েছিল—আপনার ভোট হয়ে গেছে। আমি (ভোট না দিয়ে) চলে গিয়েছিলাম।’

মন্তব্য (০)





image

‎স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির ...

image

‎মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ বিশ্বসভায় বাংলাদেশ একদিন একটি নেতৃত্বদানকার...

image

‎হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি...

image

‎কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারবেন বিচারকরা, তবে র...

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে ...

image

‎স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর ...

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরি...

  • company_logo