• লিড নিউজ
  • জাতীয়

সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার পর দেশটির বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রয়েছে। তাই নিরাপত্তা বিবেচনায় শাহজালাল বিমানবন্দর থেকে রিয়াদ ও দাম্মাম রুটে গমনেচ্ছু ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল হওয়া শুরু হয়। আর এতে করে ২০ হাজার ৬৭২ জন যাত্রী আটকা পড়েছেন।   

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।  

বেবিচকের দেওয়া তথ্য মতে, বাতিল হওয়া ১৩৫ ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬২টি আর ট্রানজিট ফ্লাইট ছিল ৭৩টি।  

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমানের ফ্লাইট ছিল ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। 

ট্রানজিট ফ্লাইটগুলো হলো- ইন্ডিগো এয়ারের ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতারে এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি। 

কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।  

মন্তব্য (০)





image

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

১

নিউজ ডেস্ক : সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম...

image

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

২

নিউজ ডেস্ক : জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করে...

image

খাদ্যপণ্যের ব্যবসা: প্রতিষ্ঠানের আকার অনুযায়ী লাইসেন্স ফি...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং...

image

‎সাজেকে গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার প...

৪

‎নিউজ ডেস্কঃ রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণের ঘট...

image

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

৫

নিউজ ডেস্ক : সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাত...

  • company_logo